ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে স্বস্তির ঢেঁকুর তুলেছিল বাংলাদেশ। কিন্তু ৩০০ বলে ১৪২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৭ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
৮, ৩ ও ৬ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার সৌম্য সরকার। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন তাওহিদ হৃদয় ও নূরুল হাসান সোহান।
রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৩৬.৪ ওভারে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৪১ বলে ২৭ রান করেন অধিনায়ক নাগরাভা। ৩৯ বলে ২৬ রান করেন ইনোসেন্ট কায়া। ১৯ বলে ১৮ রান করেন বেন কারান। ২৪ বলে ১৭ রান করেন ব্রেন বেনেট।
বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার নাহিদ রানা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন। এছাড়া ৭ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
র পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments