শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতি১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল রাজপথে: শফিকুর রহমান
spot_img
spot_img

১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল রাজপথে: শফিকুর রহমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। গ্যাস ও পানির সংকট নিয়েও কথা বলার সুযোগ নেই। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া না হলে পরিস্থিতি ‘ওলটপালট’ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে ১১ দল অঙ্গীকারবদ্ধ। তাদের ঘোষিত কর্মসূচির ‘ওষুধ’ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের পথে লংমার্চে বাধা দেওয়া হলে তার বিরুদ্ধে লড়াই করা হবে।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হওয়ার কথা রয়েছে।

লংমার্চের পথে পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments