ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ারধারণে আল্টিমেটাম দেয় বিএসইসি।
কমিশনের আল্টিমেটাম পাওয়ার পর ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করেছেন। ১৯ জন পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। আর ১৭ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেননি। এখন এই পরিচালকদের অপসারণে উদ্যোগ নিল বিএসইসি।
এই পরিচালকদের বাইরে আরেকজন পরিচালকের ২ শতাংশ শেয়ার নেই। তবে আদালতে মামলা থাকায় ওই পরিচালকের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএসইসি। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments