শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ সপ্তাহ পর দর পতনে রবি
spot_img
spot_img

৩ সপ্তাহ পর দর পতনে রবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্তির পর লেনদেন শুরু দিন থেকে গত কার্যদিবস পর্যন্ত বাড়তে থাকে রবি আজিয়াটার শেয়ার দর। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে এসে শেয়ারের দর পতন ঘঠেছে। টানা ৩ সপ্তাহ দর বৃদ্ধির পর আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তত্য জানা গেছে।

তথ্যমতে, আজ রবি আজিয়াটার শেয়ার দর কমেছে ৫.৬০ টাকা বা ৭.৯৯ শতাংশ। এর মাধ্যমে আগের দিনের ৭০.১০ টাকার শেয়ারটি ৬৪.৫০ টাকায় নেমে এসেছে।

আজ কোম্পানিটির ২৮১.২৭ কোটি টাকায় ৪ কোটি শেয়ার লেনদেন হয়েছে। আর শেয়ারটি ৬৩.১০ টাকা থেকে ৭৭.১০ টাকার মধ্যে লেনদেন হয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর লেনদেন শুরু হওয়ার পর থেকে টানা বৃদ্ধি পাচ্ছিল রবি আজিয়াটার শেয়ার দর।। কোম্পানিটি অভিহিত মূল্যে (১০ টাকা) শেয়ার ইস্যু করে। যে শেয়ারটি টানা বৃদ্ধির মাধ্যমে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ৭০.১০ টাকায় বেড়ে দাড়াঁয়। অর্থাৎ ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দর বাড়ে ৬০.১০ টাকা বা ৬০১ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments