বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা
spot_img
spot_img

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রক্রিয়া নির্দিষ্ট নিয়মে সম্পন্ন হবে। ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের সঙ্গে সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র রাখতে হবে।

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। ভোটগ্রহণের পুরো সময় কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।

সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার নিতে হবে।

ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে সেটি সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। এরপর ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে থাকা নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপারটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যার সৃষ্টি হলে সংসদ সদস্যরা চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নিতে পারবেন।

ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ রয়েছে, সেখানে স্বাক্ষরের পরিবর্তে ভোটারের পূর্ণ নাম লিখতে হবে।

ভোট শেষে হবে গণনা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। প্রথমে কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে-এসব হিসাব করা হবে।

এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments