
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক এবং অন লাইন নিউজ পোর্টালে বুকবিল্ডিং পদ্ধতিতে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির নির্ধারিত শেয়ারের নিলাম মাত্র পাঁচ সেকেন্ডে শেষ হয়ে যায় বলে খবর প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত প্রতিবেদনটি ডিএসই’র পরিচালনা পর্ষদের দৃষ্টিগোচরে আসে। পরবর্তীতে ডিএসই’র পরিচালনা পর্ষদ তাৎক্ষণিকভাবে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্রুততার সাথে আইন-কানুন এবং ইএসএস সফটওয়্যারের কার্যক্রমের বিষয়ে পর্যালোচনা করেন। পর্যালোচনা করে নিম্নের বিষয়গুলি পরিলক্ষিত হয়।
বর্তমান বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং -এ সর্বোচ্চ মূল্য কত হবে তা বিডিং এর পূর্বেই নির্ধারণ করা যায়। বুক বিল্ডিং পদ্ধতিতে কাট অব প্রাইসে যদি যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত কোটার তুলনায় আবেদন বেশী হয় তাহলে টাইম স্টাম্পিং এর মাধ্যমে বরাদ্দ দেয়া হয়। শেয়ার বরাদ্দ পাওয়ার জন্য বিনিয়োগকারীদের মাঝে আগে বিড করার প্রবনতা দেখা যায়। যখন বিড করা হয় তখন বিডিং সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায় না। বিডিং শেষ হওয়ার পর ব্যাংক রিকনসিলেশন পাওয়ার পরে কাট অব প্রাইস ডিসকভারি করার সময় বিডিং সম্পর্কিত তথ্য পাওয়া যায়।
ঢাকা স্টক এক্সচেজ্ঞ প্রত্যকটা বিডিং ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে অত্যন্ত সতর্কতা ও স্বচ্ছতার সাথে বিডিং কার্যক্রম পরিচালনা করে থাকে৷ এই সফটওয়্যার চালুর পর ডিএসই ৬৭টি কোম্পানির বিডিং প্রক্রিয়া অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে৷ কখনো কোন পক্ষের কাছ থেকে কোন ধরনের অভিযোগ আসেনি৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments