বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৯৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৭১ টাকা ০৩ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৩।

রবি আজিয়াটা লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩৪ পয়সা।

আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৩।

আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ১৩ পয়সা।

উল্লেখ্য, ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ০৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে  ৪২ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৪৩ পয়সা।

উল্লেখ্য, ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।

আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।

প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ১৮ পয়সা।

আগামী ২৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ১২ ফেব্রুয়ারি কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬.৬০ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬৪.১৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments