বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

৮ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্রেডিট রেটিং নির্ধারণকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এসব মূল্যায়ন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ (এএএ)’ নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। একই সঙ্গে কোম্পানিটির ক্রেডিট রেটিং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মূল্যায়নের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ক্রেডিট রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির পর্যবেক্ষণভিত্তিক ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (ক্র্যাব)। এতে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ (এএএ)’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-১’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল রাখা হয়েছে। এ মূল্যায়নে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ক্রেডিট রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির পর্যবেক্ষণভিত্তিক ক্রেডিট রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ (এএএ)’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-১’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল নির্ধারণ করা হয়েছে। এ মূল্যায়নের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ক্রেডিট রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক পিএলসির ঋণমান প্রকাশ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ-মাইনাস’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং’এসটি-২’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নেতিবাচক নির্ধারণ করা হয়েছে। এ মূল্যায়নের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

উত্তরা ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-১’, স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (ক্র্যাব)। এ মূল্যায়নে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

ওয়ান ব্যাংক পিএলসির পর্যবেক্ষণভিত্তিক ক্রেডিট রেটিং পুনর্বহাল করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-২’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা উন্নয়নশীল রাখা হয়েছে। এ মূল্যায়নের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ক্রেডিট রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ-১’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-১’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (ক্র্যাব)। এ মূল্যায়নে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ক্রেডিট রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে শাশা ডেনিমস লিমিটেডের পর্যবেক্ষণভিত্তিক ক্রেডিট রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (ক্র্যাব)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ-৩’, স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-২’ এবং ভবিষ্যৎ সম্ভাবনা স্থিতিশীল নির্ধারণ করা হয়েছে। এ মূল্যায়নে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments