রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৮ রানে তিন উইকেট হারাল আফগানরা
spot_img
spot_img

৮ রানে তিন উইকেট হারাল আফগানরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে গড়েন শতরানের জুটি। দলীয় ১১৪ রানে জাদরানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আদিল রশিদ। ৪৮ বলে ৩ চারে ২৮ রান করেন ইব্রাহিম জাদরান। এরপর থেকেই শুরু হয় ছন্দপতন। ৮ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে আফগানরা। রহমত শাহের(৩) পর ব্যক্তিগত ৮০ রানে থামেন গুরবাজ।

১৯ ওভারে ৩ উইকেটে ১২৩ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারায় বর্তমানরা চ্যাম্পিয়নরা। অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। বাংলাদেশ কাছে ৬ উইকেট এবং ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলীখীল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments