মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
spot_img
spot_img

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

মেসি জানান, অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ২০ বছরের পথচলার পর এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

আবেগঘন বার্তায় মেসি বলেন, সিদ্ধান্তটি নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন। জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ ও গর্ব দেওয়ার জন্য লড়াই করেছেন।

মেসি আরও বলেন, জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন। এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে আর্জেন্টিনা দলে প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা উঠে আসছেন, যারা জাতীয় দলের হয়ে খেলার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় দলের হয়ে দুই দশকের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, এখন থেকে তিনি মাঠের বাইরে থেকে আর্জেন্টিনাকে সমর্থন করবেন। ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়েও দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের হয়ে পাওয়া অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে করে নিয়ে বিদায় নিচ্ছেন বলেও জানান তিনি।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ জয় এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা। আর্জেন্টিনার হয়ে তাঁর ২০ বছরের ক্যারিয়ারে তিনি ২০০-এর বেশি ম্যাচ খেলেছেন এবং ১২৫ গোল করেছেন।

মেসি জানান, তিনি এই বিদায়ী বার্তাটি গত ২১ জুলাই, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর লিখেছিলেন। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পরই সিদ্ধান্তটি নিয়েছিলেন বলে জানান তিনি। পরবর্তী সময়ে তাঁর বাবার মৃত্যুর পর এই সিদ্ধান্তের ব্যাপারে তিনি আরও নিশ্চিত হয়েছেন।

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি মেসি। ফলে ক্লাব পর্যায়ে তাঁর ফুটবল ক্যারিয়ার এখনো অব্যাহত থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments