বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআরও বেশি প্রীতি ম্যাচ চাইলেন ঋতুপর্ণা
spot_img
spot_img

আরও বেশি প্রীতি ম্যাচ চাইলেন ঋতুপর্ণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভুটান থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। দুই দিনের জন্য জরুরি একটা কাজে ঢাকায় এসেছেন। একটা অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে থাকতে হবে, তাই আসতে হয়েছে। ঋতুপর্ণা বললেন, ‘আগামীকালই ভুটানে চলে যাব।

বাংলাদেশকে এশিয়া কাপে তুলে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। তার দুটি অসাধারণ গোল বাংলাদেশকে এশিয়ান কাপে খেলার সুযোগ করে দিয়েছে। মিয়ানমার থেকে ঢাকায় ফিরে কয়েক ঘণ্টার ব্যবধানে ভুটানে চলে গিয়েছিলেন। কেমন আছেন জানতে চাইলে ঋতুপর্ণার চিরচেনা হাসি, ‘ভালো আছি।

বাংলাদেশের নারী ফুটবল দল ফিফার র‍্যাংকিংয়ে ২৪ ধাপ ওপরে উঠে এখন ১০৪ নম্বরে। ঋতুপর্ণা বললেন, ‘এটা কোনো ব্যাপার না। আমরা ফিফার র‍্যাংকিংয়ে ১০০-এর ভেতরে থাকতে চাই। ১০০ নম্বরটি যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। সেভাবে খেলতে চাই।’ ঋতুপর্ণা বললেন, ‘র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে যেতে হলে আরও বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে ঋতুপর্ণার চাওয়া ‘আরও বেশি বেশি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করুন।’ ঋতুপর্ণা অন্যান্য দেশের উদাহরণ দিয়ে বলেন, ‘যারা ফিফার র‍্যাংকিংয়ে উন্নতি করছে তারা প্রীতি ম্যাচের দিকে জোর দিচ্ছে। আমাদের জন্য আরও বেশি ম্যাচ দরকার। ১০৪ নম্বর নিয়ে বসে থাকলে হবে না।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন ঋতুপর্ণা। সঙ্গে ছিলেন তহুরা খাতুন। দুজনেই এসেছেন পুরস্কার গ্রহণ করতে। তাদের চোখেমুখে আনন্দ। কালো রংয়ের পোশাকে ঋতুপর্ণা আকর্ষণীয় হয়ে উঠলেন। পুরস্কারের মঞ্চে উঠার আগে ঠোঁটে লিপস্টিক ঘষে নিলেন। অনুষ্ঠান উপভোগ করছিলেন আর ফাঁকে ফাঁকে কথা বলছিলেন।

লাওসে অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে লড়াই করছেন বাংলাদেশের মেয়েরা। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। দক্ষিণ কোরিয়ার পাহাড় সমান শক্তির দল। তাদের সামনে বাংলাদেশের নারী দলের অবস্থান পাহাড়ের নিচে হলেও এখন আর ভয় পাওয়ার মতো মনে করছেন না ঋতুপর্ণা। তিনি সাহস দিচ্ছেন আফঈদা খন্দকার, তৃষ্ণা, শিখা, মুনকি, রানি মন্ডল, নীবরণ, জয়নব, সাগরিকা, পূজা, শান্তি মার্ডিদেরকে।

ঋতুপর্ণা বললেন, ওরা খুবই ভালো খেলছে। দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল হলেও বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খেলার কথা বলা যায় না। মিয়ানমারের বিপক্ষে আমরা যখন খেলেনি তখন বলা হতো পারব না। পারিনি, কতবার পারব না। পারব না বলে হেরে বসে থাকা যায় না। মিয়ানমারকে হারিয়েই আমরা এশিয়ান কাপ ফুটবলে যাওয়ার দুয়ার খুলেছি।

ভুটানের লিগে খেলছেন ঋতুপর্ণা চাকমা। গোলের পর গোল করছেন। ভুটান লিগ কেমন লাগছে? ঋতুর্পণা বললেন, ‘ভালো। আমাদের তো লিগ হয় না। লিগ হলে হয়তো ঢাকাতেই খেলতাম। একেবারে না খেলার চেয়ে একটা লিগে খেললে খেলার মধ্যে থাকলাম। ওখানেও আমরা সবাই একটা পরিবারের মতোই রয়েছি। ভুটানের আবহাওয়া, পরিবেশ সবই উপভোগ্য।’ শুনলাম অস্ট্রেলিয়ার একটি ক্লাবে খেলার ডাক এসেছে। ঋতুপর্ণা বললেন, ‘আমিও দেখেছি। কিন্তু আমার সঙ্গে কথা হয়নি, বলতে পারবো না। বাফুফের সঙ্গে কথা হয়েছে কি না, সেটা জানি না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments