বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বুধবার ব্যাংকের মানবসম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ‘সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতি’র আওতায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত বিদ্যমান বিধান আবারও সকল কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টিগোচর করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করা যাবে না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে সক্রিয় অংশগ্রহণ বা দায়িত্ব পালনে নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি স্বজনপ্রীতি, দলীয়করণ এবং দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে প্রকাশ্যে রাজনৈতিক মতামত দেওয়া বা রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থলের বাইরে না থাকা এবং বাইরে গেলে নির্ধারিত রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করার নির্দেশনা রয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং মানবসম্পদ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের সার্কুলারটি দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments