শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৬ আগস্ট-২০ আগস্ট) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক শূন্য ৫৪ শতাংশ বা ৩ হাজার ৮০৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৭.৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। ডিএস-৩০ সূচক কমেছে ৩০.২১ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ২১.০৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪৫৯ কোটি ২৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯১ কোটি ৮৫ লাখ টাকা বা ৯ দশমিক ২১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৭১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টি কোম্পানির, কমেছে ৩১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৯৭ শতাংশ ও ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪৯১.৪৩ পয়েন্টে ও ৯৪৩০.৬৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১.৫৫ শতাংশ ও সিএসআই ২.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৮৭৭.৯৩ পয়েন্টে ও ৮৫৩.৬৮ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ১.৩৯ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১০৮.৫৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৮৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২০২ কোটি ১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৮৫ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments