ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.২৩ টাকায়।
ডেসকোর ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments