ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে আবহাওয়ায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়ও শীত অনুভব করতে শুরু করেছেন মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনের ব্যবধানে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমেছে আড়াই ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় দেশের কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমার এ প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments