ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের একমাত্র টেষ্ট ম্যাচে তামিম ইকবাল ছাড়াই ব্যাটিংয়ে নেমেছে মুমিনুলের দল। সকালে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন মুমিনুল হক। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা, রয় কায়আ, কায়টানো, মারুমা, মুজারাবানি, মায়ারস, এনগারাবা, নওচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর এবং ডোনাল্ড ট্রিপানো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments