শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভনূরানি ডাইংয়ের সব কিছু বন্ধ
spot_img
spot_img

নূরানি ডাইংয়ের সব কিছু বন্ধ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ দিন ধরে কারখানা ও প্রধান কার্যালয়সহ সব কিছু বন্ধ হয়ে গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার কোম্পানির।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বন্ধ নাম্বার দেওয়াসহ অনেক তথ্য গোপন করেছে কোম্পানিটির কতৃপক্ষ।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল নূরানি ডাইংয়ের কারখানা এবং প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। সেখানে গিয়ে তারা কোম্পানির কারখানা এবং কার্যালয় বন্ধ পায়। যে কারনে ভিতরে প্রবেশ করতে পারেনি।

এদিকে এসব বিষয়ে ডেইলি শেয়ারবাজার ডটকম থেকে কোম্পানি কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ডিএসইর ওয়েবসাইটে দেওয়া কোম্পানির ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এছাড়া  কোম্পানির প্রধান কার্যালয় ও কারখানা বন্ধের বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হলেও তা জানানো হয়নি।

২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে স্বল্প সময়ের ব্যবধানে এই দূরবস্থার মধ্যে নেমে আসল নূরানি ডাইং। ওই বছর কোম্পানিটির ব্যবসা সম্প্রসারনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা সংগ্রহ করা হয়।

অথচ তালিকাভুক্তির ৩য় অর্থবছরেই কোম্পানিটি লোকসানের কবলে পড়েছে। এ কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৯৫ টাকা। কিন্তু এখন আইপিওর অর্থ ব্যবহারের সুফল আসতে শুরু হওয়ার সময় হলেও বন্ধ হয়ে গেছে কোম্পানি।

জানা গেছে, নূরানি ডাইংয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসকে নুরুল আলম মারা যাওয়ার পরেই শোচণীয় অবস্থায় দিকে ধাবিত হতে থাকে কোম্পানিটি। তিনিই মূলত কোম্পানিটি পরিচালনা করতেন। তবে তার অবর্তমানে পর্ষদের অন্য পরিচালকেরা বা তার ছেলে-মেয়েরা সেটাকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নূরানি ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২২ কোটি ৬৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.০৭ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments