ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। তারপরও স্পেনের প্রতি হৃদয়ের টানটা কমেনি এই কিংবদন্তির। এ বছরের এপ্রিলে স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছিলেন মেসি। পাঁচ মাস না পেরোতেই আরেক স্প্যানিশ ক্লাব কেনার দুয়ারে মেসি। ইএসপিএন জানিয়েছে, স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে রাজি মেসি। তবে প্রাথমিক আলোচনা হলেও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
কেননা এলদেনসে ক্লাবের আর্থিক ও আইনি বিষয়গুলো দেখা হবে আগে। সবকিছু ঠিকঠাক থাকলে অনুমোদন লাগবে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের। বর্তমানে এলদেনসের মালিকানা রয়েছে কলম্বিয়ার কোম্পানি গ্রুপো টিএইচের কাছে।
এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতও একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন ৫ হাজার ৭৭৬ দর্শক। মেসি কিনলে ছোট এই ক্লাবে বড় পরিবর্তন আসবে নিঃসন্দেহে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উঠেছিল ২০২৩ সালে। এর জন্য অপেক্ষা করতে হয়েছিল ৫৯ বছর। তবে ২০২৬-২৭ মৌসুমে আবারও দ্বিতীয় বিভাগে নেমে যায় এলদেনসে। পাঁচ মাস আগে মেসি যে কর্নেয়া কিনেছিলেন, সেটা আসলে আধা পেশাদার ক্লাব। তারা খেলে পঞ্চম বিভাগে। এলদেনসে কিনতে পারলে প্রথম কোনো পেশাদার ক্লাব স্পেনে কিনবেন মেসি।
একই মালিকের দুই দলকে একই বিভাগে খেলার অনুমতি হয়ত দেবে না রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্য সেই শঙ্কা নেই আপাতত। কেননা এলদেনেস যেখানে খেলে দ্বিতীয় বিভাগে সেখানে কর্নেয়া খেলে পঞ্চম বিভাগে। তিন ধাপের ব্যবধান মেটানো সহজ নয় দুই ক্লাবের কারও জন্যই।
স্পেন ছাড়াও মেসির ক্লাব আছে উরুগুয়েতে। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেসের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানা আছে তার।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments