বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএলে পর্যবেক্ষক হাথুরু
spot_img
spot_img

বিপিএলে পর্যবেক্ষক হাথুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেটারদের মতো জাতীয় দলের কোচিং স্টাফদের জন্যও এবারের বিপিএল টি২০ টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলে জায়গা করে নিতে বা জায়গা ধরে রাখতে মাঠে পারফরম্যান্স করতে হবে ক্রিকেটারদের। সেগুলো দেখে সেরা খেলোয়াড়দের বাছাই করার গুরুদায়িত্ব থাকবে নির্বাচকদের পাশাপাশি প্রধান কোচের ওপর। পুরো কোচিং স্টাফকে এই প্রক্রিয়ায় যুক্ত করা গেলে বেশি ভালো হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

টুর্নামেন্ট চলাকালে কোচরা মাঠে উপস্থিত থেকে জাতীয় দলের পুলের ক্রিকেটারদের পরামর্শ দিয়ে সাহায্য করলে ভালো হবে বলে বিশ্বাস নাজমুল আবেদীন ফাহিমের। টি২০ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি থেকে কোচদের এ অ্যাসাইনমেন্ট দিলে ভালো হবে বলে মনে করেন তিনি।

নিউজিল্যান্ড সফর শেষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছুটিতে গেছেন। বিপিএল চলাকালে ঢাকায় থাকবেন তারা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, হাথুরুসিংহের ২০ জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। ছুটি বাড়ালে ফেব্রুয়ারিতেও ফিরতে পারেন তিনি। তবে বোর্ড চায় টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ মাঠে উপস্থিত থেকে দেখেন কোচ। কারণ, টি২০ বিশ্বকাপের জন্য ইমপ্যাক্ট ক্রিকেটারের প্রয়োজন রয়েছে।

বিকেএসপির সাবেক ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমের মতে, বিশ্বকাপের জন্য দেশের এই (বিপিএল) টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। লম্বা একটা সময় খেলা হবে। টুর্নামেন্টজুড়েই খেলোয়াড়দের টিপস দেওয়ার সুযোগ থাকবে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোচরাও নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারেন। বোর্ড থেকে কোচদের থাকতে বললে ভালো হয়। তারা তখন বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবেন। পরামর্শ দিয়ে ক্রিকেটারদের উন্নতিতে ভূমিকা রাখার পাশাপাশি দল নির্বাচনেও ‘ইনপুট’ দিতে পারবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে হাথুরুসিংহে বলেছিলেন, ‘টি২০ দল চূড়ান্ত করতে বিপিএল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ মঞ্চ।’ কারণ, একই সংস্করণের খেলা হবে লম্বা সময় ধরে। খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে পরিশীলিত করে নিতে পারেন। বিশেষ করে লক্ষ্য স্থির করে ইমপ্যাক্ট ব্যাটিং বা বোলিং করতে পারেন চেষ্টা থাকলে।

হাথুরুসিংহে মাঠে উপস্থিত থেকে এই ইমপ্যাক্ট ক্রিকেটারদের পরখ করলে ভালো হবে বলে মনে করেন রকিবুল হাসান, ‘কোচরা যে যার জায়গা থেকে হয়তো বিপিএল টুর্নামেন্টের খেলা অনুসরণ করবেন। ভিডিও ক্লিপ, হাইলাইটস বা স্ট্যাটস দেখে বোঝার চেষ্টা করবেন কে কেমন খেলছে। বাস্তবতা হলো, হাইলাইটস বা স্ট্যাট কিন্তু সঠিক চিত্র দেয় না। ম্যাচে নানা পরিস্থিতির উদ্ভব হয়, বিশেষ সে মুহূর্তগুলোতে কে কীভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলছে, সেটা গুরুত্বপূর্ণ। তাই কোচরা বিপিএলের ম্যাচগুলো মাঠে বসে দেখে খেলোয়াড়দের উন্নতিতে সাহায্য করতে পারেন।

বাংলাদেশ টি২০ দল মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। বর্তমান দলে খুব একটা পরিবর্তনও আনা হবে না। কারণ, হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে এই দলটি একসঙ্গে খেলছে। লড়াই হবে মূলত এক-দুটি জায়গায়। যদিও খেলোয়াড় পরিবর্তন মুখ্য নয়, কোচ হাথুরুসিংহের লক্ষ্য থাকবে ক্রিকেটারদের ঘষে-মেজে পরিশীলিত করা। এ কারণে বিপিএলের ম্যাচ দেখতে প্রধান কোচ ঢাকায় ফিরবেন বলে জানান জালাল ইউনুস। এ ছাড়া জাতীয় দলের সাপোর্টিভ কোচিং স্টাফ নিয়োগেও ভূমিকা থাকবে তাঁর।

১৯ জানুয়ারি পেস, স্পিন, ফিল্ডিং কোচের পাশাপাশি ট্রেনার পদে আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ সময়। এর পরই বাছাইকৃতদের নিয়ে হবে সাক্ষাৎকার। যে প্রক্রিয়ায় যুক্ত থাকবেন প্রধান কোচ। কারণ, মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে সহযোগী কোচদেরও কিছু ম্যাচ দেখার প্রয়োজন রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments