শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল হবে কি না, যা জানালেন বিসিবি সভাপতি তামিম
spot_img
spot_img

বিপিএল হবে কি না, যা জানালেন বিসিবি সভাপতি তামিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বিপিএল ঘিরে অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি লঙ্ঘন এবং বড় অঙ্কের আর্থিক লোকসানের কারণে আপাতত টুর্নামেন্ট বন্ধ রেখে এটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি সভাপতি।

আসন্ন মৌসুমে বিপিএল আয়োজনের কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।’

বিসিবি সভাপতি বলেন, বিপিএল নিয়ে তিনি কয়েকবারই নির্দেশ দিয়েছেন যে আগের পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন সমস্যা এবং নিয়মকানুন ভঙ্গের কারণে বিপিএল সংকটে পড়েছে।

তিনি বলেন, ‘বিপিএল কেন প্রবলেমে পড়ত? রংপুর আর রাজশাহী ছাড়া বাকিদের কী অবস্থা? কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে।’

বিপিএলে লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে নন বিসিবি সভাপতি। তামিম ইকবাল বলেন, কোনো দল টুর্নামেন্ট থেকে হঠাৎ সরে দাঁড়ালে কিংবা নিয়ম না মানলে বিসিবিকেই সেই দলের দায়িত্ব নিতে হয়। তিনি বলেন, ‘গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বিসিবির লাভ করার কথা, লোকসান কেন হবে?’

সমস্যাগুলোর সমাধান না করে লোকসান দিয়ে বিপিএল চালিয়ে যাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন না বলেও জানান তিনি।

বিপিএল আয়োজনের ইচ্ছায় কোনো ঘাটতি নেই জানিয়ে তামিম ইকবাল বলেন, হুটহাট করে টুর্নামেন্ট আয়োজন না করে পর্যাপ্ত সময় নিয়ে এটিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে আয়োজন করতে চান তারা।

এ জন্য আপাতত টুর্নামেন্ট বন্ধ রেখে বিপিএলের কাঠামো ও ব্যবস্থাপনা পুনর্গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ দায়িত্ব পালনের বিষয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তামিম ইকবাল।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments