রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তামাংস খেলেই পেট ব্যথা বা গ্যাস, পেছনে থাকতে পারে ৪ কারণ
spot_img
spot_img

মাংস খেলেই পেট ব্যথা বা গ্যাস, পেছনে থাকতে পারে ৪ কারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহা মানেই পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে খাওয়ার আনন্দ। তবে উৎসবের এই সময়ে স্বাভাবিকের তুলনায় বেশি মাংস খাওয়ার কারণে অনেকেই ডায়রিয়া, পেট ব্যথা, গ্যাস, বদহজম কিংবা বমিভাবের মতো সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে এসব উপসর্গকে সাধারণ হজমের সমস্যা মনে করা হলেও চিকিৎসকদের মতে, এর পেছনে খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি অ্যালার্জি, খাদ্যে বিষক্রিয়া বা শরীরের অভ্যন্তরীণ কিছু রোগও দায়ী থাকতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, কিছু মানুষের শরীর লাল মাংসের নির্দিষ্ট উপাদানের প্রতি সংবেদনশীল হওয়ায় ‘আলফা-গাল সিন্ড্রোম’ নামের এক ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ অবস্থায় মাংস খাওয়ার কয়েক ঘণ্টা পর ডায়রিয়া, পেট ব্যথা, বমি, ত্বকে র‍্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। আবার অনেকের শরীর অতিরিক্ত চর্বি ও প্রোটিনসমৃদ্ধ খাবার সহজে হজম করতে পারে না, ফলে পেট ফাঁপা, অস্বস্তি ও পাতলা পায়খানার সমস্যা দেখা দেয়।

এ ছাড়া কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ না করা, পর্যাপ্ত তাপে রান্না না করা কিংবা দীর্ঘ সময় বাইরে রেখে দেওয়ার কারণেও ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, যা ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়ায়। এমন পরিস্থিতিতে ডায়রিয়া, বমি, জ্বর ও দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, ঈদের সময় পরিমিত পরিমাণে মাংস খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাদ্যতালিকায় রাখা এবং যেকোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে উৎসবের আনন্দের পাশাপাশি সুস্থতাও বজায় থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments