শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটমার্কেন্টাইল ব্যাংকের ২১তম এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

মার্কেন্টাইল ব্যাংকের ২১তম এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে ২০১৯ সালের জন্য ঘোষণাকৃত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডারবৃন্দ। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯ সালের ব্যালেন্স শীট ও লাভ ক্ষতির হিসাব প্রকাশ করা হয় এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১১% নগদ ও ৫% স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০১৯ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কৃষি সম্প্রসারণ, নারী উদ্যোক্তায়ন, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পে অর্থায়নে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার ও কেন্দ্রিয় ব্যাংকের নীতি ও দিক নির্দেশনা পরিপালনের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে মার্কেন্টাইল ব্যাংকের সফল ভ’মিকার কথা উল্লেখ করেন।

তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং চলমান বৈশি^ক মহামারীতে পরিবর্তীত পরিস্থিতিতে সময়োপযোগী যথাযথ ব্যবসায়িক কৌশল অবলম্বনের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বিগত বছরে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, পরিচালক- এ.এস.এম. ফিরোজ আলম, মোঃ আব্দুল হান্নান, এম. আমানউল্লাহ, আলহাজ্ব মোশাররফ হোসেন, এম. এ খান বেলাল ও ডঃ মোঃ হামিদ উল্লাহ্ ভূঁঞা। এছাড়াও ব্যাংকের কোম্পানী সচিব আলী আস্গার জি. হারুনী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি সহ শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল এজিএম-এ অংশ নেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments