ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে মীর আক্তার হোসাইন লিমিটেড। এ উদ্দ্যেশে কোম্পানিটির নিলাম বা বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর, যা চলবে ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পযন্ত। নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধরণ করা হবে।

বিএসইসির তথ্যমতে, মীর আক্তার কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments