বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক। একই সঙ্গে, গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার (৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নে উল্লেখ করা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে। অন্যদিকে, ভারত সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, তা নিশ্চিত করার জন্য বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র কি সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে?

জবাবে মিলার বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকুক, যা বিশ্বের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনও পদক্ষেপ নিচ্ছে? নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা বাড়ার কারণে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহি কীভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র?

জবাবে মিলার বলেন, তিনি এই নির্দিষ্ট বিষয়ে কথা বলতে পারবেন না, তবে দুই সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় এবং যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments