ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদরে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান দেখা গেছে। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ৬ আগস্ট কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়তে থাকে। সর্বশেষ ৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ২৬ টাকা ৪০ পয়সায়।অর্থাৎ মাত্র সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৪০ দশমিক ৪২ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments