বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার উত্তোলন আবেদন
spot_img
spot_img

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার উত্তোলন আবেদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় দিনেও সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমানতের টাকা তুলতে পেরেছেন। সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে দেশের বিভিন্ন শাখা থেকে গ্রাহকেরা মোট ৬৭০ কোটি টাকা আমানত তুলেছেন।

তবে টাকা উত্তোলনের আবেদনের তুলনায় প্রকৃত উত্তোলনের পরিমাণ ছিল অনেক কম। দুই দিনে গ্রাহকেরা মোট ২ হাজার ৩৪৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করলেও এর বিপরীতে ৬৭০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত দুই দিনে ৩৭ হাজার ৬০০ গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ১৪ হাজার গ্রাহক আমানতের টাকা তুলেছেন।

তিনি বলেন, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টাকা উত্তোলনের পরিমাণ কিছুটা বেড়েছে। প্রথম দিন যারা আসতে পারেননি, তাদের অনেকে দ্বিতীয় দিনে ব্যাংকে এসেছেন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংক পুরো টাকা পরিশোধ করেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, “যে পরিমাণ গ্রাহক আমানতের টাকা তুলে নেওয়ার আবেদন করেছিলেন, সেই তুলনায় খুবই কমসংখ্যক গ্রাহক আমানত তুলে নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “অনেকে ব্যাংকে এসে সার্বিক লেনদেনের চিত্র দেখে আমানত না তুলেই চলে যাচ্ছেন। আমাদের অনেক শাখায় নতুন করে গ্রাহকেরা ডিপোজিট অ্যাকাউন্ট খুলছেন।”

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠিত হয়েছে। একীভূত হওয়ার পর ব্যাংকটি বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

জানা গেছে, একীভূত হওয়া পাঁচ ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য মোট ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

আমানতকারীদের টাকা ফেরত দিতে গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।

সোমবারের মতো মঙ্গলবারও রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগের বিভিন্ন শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা টাকা উত্তোলনের জন্য অনেকে ব্যাংকে এসেছেন। সকাল থেকেই অনেক আমানতকারী স্বাভাবিকভাবে টাকা তুলতে পেরেছেন।

দীর্ঘদিন পর নিজেদের জমা করা টাকা তুলতে পারায় আমানতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। টাকা হাতে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় খুশি গ্রাহকেরাও।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments