শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাস্ট্রোকের ঝুঁকি এড়াতে মেনে চলুন ৪ নিয়ম
spot_img
spot_img

স্ট্রোকের ঝুঁকি এড়াতে মেনে চলুন ৪ নিয়ম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকাল অনেক অল্প বয়সীরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এতে আক্রান্ত হয়ে অনেকেই মারা যাচ্ছে। কেউ আবার পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকছেন। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলেই মূলত স্ট্রোক হয়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মেনে চললে ব্রেন স্টোক থেকে বাঁচা যায়। যেমন-

নিয়মিত শরীরচর্চা করুন
স্ট্রোকের ঝুঁকি কমানোর সেরা উপায় হচ্ছে শরীরচর্চা। নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তচাপ কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এ কারণে প্রতিদিনের রুটিনে ব্যায়াম যোগ করুন।

হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্যকর খাবার
খাদ্যাভ্যাসে কিছু বদল আনলেই স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে ফল, শাকসবজি, দানাশস্য, অলিভ অয়েল আর বাদাম রাখুন। খাবারের তালিকা থেকে রেড মিট ও চিনি কমিয়ে দিন। এর পরিবর্তে মাছ বা মুরগি খেতে পারেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
উচ্চ রক্তচাপ শরীরের রক্তনালীকে দুর্বল করে দেয়। এর ফলে সেগুলি ফেটে যেতে পারে বা রক্ত জমাট বেঁধে যেতে পারে। স্ট্রোকের ঝুঁকি কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে রক্তনালীতে চর্বি জমা হতে শুরু করে। এই চর্বি মস্তিষ্কের রক্তনালীকে সরু করে দেয়। কখনও আবার হঠাৎ করে ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এর ফলে স্ট্রোক হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments