বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
spot_img
spot_img

২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ ২২ বছরের জার্নি শেষ হতে চলেছে। আসন্ন নবম সিজনটিই হতে যাচ্ছে এই অনুষ্ঠানের শেষ পর্ব। একটি আবেগঘন ভিডিও শেয়ার করে সঞ্চালক ও প্রযোজক করণ জোহর নিজেই খবরটি নিশ্চিত করেছেন। আগামী ১৪ অক্টোবর থেকে প্রচার শুরু হবে অন্তিম সিজনের।

২০০৪ সালে শুরু হওয়া এই শো তারকাদের খোলামেলা আড্ডা, র‍্যাপিড ফায়ার রাউন্ড আর নানা বিতর্কিত মন্তব্যের কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। করণ জানান, এটি বন্ধ করার পূর্ব পরিকল্পনা না থাকলেও মনের ভেতর থেকে সাড়া পেয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শো-টির শুরুর পেছনের গল্প বলতে গিয়ে করণ স্মরণ করেন তাঁর বাবাকে। ২০০৪ সালের জুনে বাবাকে আড্ডার শো করার ইচ্ছার কথা জানালে তিনি রসিকতা করে বলেছিলেন, বন্ধুদের সাথে আড্ডার জন্য কে তাকে টাকা দেবে! একই বছরের জুনে বাবা মারা যান এবং আগস্ট থেকে শুরু হয় শুটিং। ৮টি সিজন, ২২ বছর আর ১৬১টি পর্ব পেরিয়ে এসে এই অনুষ্ঠানকে বিদায় জানানোকে বেশ আবেগঘন মুহূর্ত হিসেবে দেখছেন করণ।

শেষ সিজনে অতিথি হিসেবে কাদের দেখা যাবে তা নিয়ে এরই মধ্যে চর্চা শুরু হয়েছে। বাতাসে ভাসছে অহান পান্ডে, অনীত পাড্ডা, বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার মতো তারকাদের নাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments