ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আসর বসছে তিন দেশে- আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। আমেরিকার ১১, মেক্সিকোর তিন এবং ক্যানাডার দুইটি শহরে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে চারটে করে দল। ফিফা কাউন্সিল থেকে এই সূচি অনুমোদন করেছে।

প্রথমে গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের প্রথম দুইটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলকে নিয়ে মোট ৩২টি দল পরের পর্বে খেলবে। গত বিশ্বকাপের মূল পর্বে ৩২টি টিম ছিল। এবার ১৬টা টিম বাড়ানো হবে। সোমবার রাতে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে ছয়টি কনফেডারেশনের কর্তারা দেখা করেছিলেন। তারা কেউই এই সূচি নিয়ে কোনোরকম আপত্তি জানাননি।
ফিফা জানায়, বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে ২০২৫ সালের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে। এই ক্লাব বিশ্বকাপের আসরও চার বছর পরপর বসবে। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত যে ক্লাবগুলি প্রধান প্রতিযোগিতায় জয়ী হবে, তারা মূল পর্বে খেলবে। ইউরোপের ১২টি দল এখানে খেলতে পারবে। তার মধ্যে চেলসি ও রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই ২০২১ ও ২০২২-এর চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে খেলার সুযোগ পেয়ে গেছে। অন্য দলগুলিকে চার বছরের ক্লাব রেঙ্কিং দেখে সুযোগ দেয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments