ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৯৪তম অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা শাখায় পুরস্কার পেলেন আমেরিকান তারকা ট্রয় কটসার। তিনি হয়ে গেলেন অস্কারজয়ী দ্বিতীয় বধির অভিনয়শিল্পী। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব অভিনেত্রী দক্ষিণ কোরিয়ার ইয়া-জাঙ উন।

শন হেডার পরিচালিত ‘কোডা’ ছবিতে বধির বাবার ভূমিকায় হৃদয়ছোঁয়া অভিনয়ের সুবাদে অস্কারের ভোটারদের মন জয় করেছেন ট্রয় কটসার। তার মাধ্যমে ৩৬ বছর পর ফের একজন বধির তারকা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতি পেলেন। ১৯৮৬ সালে ‘চিলড্রেন অব অ্যা লেসার গড’ ছবির জন্য প্রথম বধির তারকা হিসেবে অস্কার জেতেন মার্লি ম্যাটলিন। ‘কোডা’ ছবিতে দম্পতির ভূমিকায় দেখা গেছে ট্রয় কটসার ও মার্লি ম্যাটলিনকে। ছবিটির গল্পে তাদের মেয়ে শ্রবণশক্তিসম্পন্ন।
ট্রয় কটসার ছাড়াও ৯৪তম অস্কারের বিজয়ী তালিকায়-
সেরা চলচ্চিত্র: কোডা
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (কেনেথ ব্রানা)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার)
সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)
সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)
সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)
সেরা মৌলিক আবহ সংগীত: ডুন (হ্যান্স জিমার)
সেরা শিল্প নির্দেশনা: ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)
সেরা শব্দ: ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)
সেরা চলচ্চিত্র সম্পাদনা: ডুন (জো ওয়াকার)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)
সম্মানসূচক অস্কার: আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে, নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান।
জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments