শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরঅচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন
spot_img
spot_img

অচেনা জায়গায় ঘুম আসে না? কারণ জানলে অবাক হবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভ্রমণে গেছেন বা নতুন কোথাও রাত কাটাচ্ছেন—সবকিছু ঠিক থাকলেও ঘুম যেন আসতেই চায় না। সামান্য শব্দেই বারবার ঘুম ভেঙে যায়। এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত।বিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ—ফার্স্ট নাইট এফেক্ট।

অস্ট্রিয়ার সলজবার্গ বিশ্ববিদ্যালয়-এর গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, অচেনা পরিবেশে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে যায় না। বরং এর একটি অংশ সজাগ থাকে, যেন চারপাশের সম্ভাব্য বিপদের ওপর নজর রাখা যায়।

গবেষণায় ‘ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি’ বা ইইজি (EEG) প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, নতুন পরিবেশে ঘুমের সময় মস্তিষ্ক ছোটখাটো শব্দকেও সম্ভাব্য হুমকি হিসেবে ধরে নেয়।

ফলে গভীর ঘুমে যেতে না পেরে শরীর একধরনের হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে—যেখানে যেকোনো সময় জেগে ওঠার প্রস্তুতি থাকে।

গবেষণার একটি পর্যায়ে অংশগ্রহণকারীদের ঘুমের মধ্যে পরিচিত মানুষের কণ্ঠ শোনানো হলে দেখা যায়, তাদের ঘুম অনেক বেশি গভীর ও স্বস্তিদায়ক হয়। কারণ, পরিচিত শব্দ মস্তিষ্ককে নিরাপত্তার সংকেত দেয়।অন্যদিকে অপরিচিত শব্দ শোনালে ঘুম আরও হালকা হয়ে যায় এবং মস্তিষ্ক দ্রুত সজাগ হয়ে ওঠে।

বিজ্ঞানীদের মতে, এটি মানুষের বিবর্তনগত একটি বৈশিষ্ট্য। প্রাচীনকালে বন্য পরিবেশে টিকে থাকার জন্য ঘুমের মধ্যেও আংশিক সজাগ থাকার এই প্রবণতা গড়ে ওঠে, যা এখনো আমাদের মধ্যে বিদ্যমান।

তাই নতুন জায়গায় ঘুম না হওয়া কোনো অসুখ নয়—এটি বরং আপনার মস্তিষ্কের স্বাভাবিক প্রতিরক্ষামূলক আচরণ।

ঘুম ভালো করতে কিছু টিপস: নিজের পরিচিত বালিশ ব্যবহার করুন, হালকা পরিচিত সংগীত বা “white noise” শুনতে পারেন, প্রিয় সুগন্ধি বা পরিবেশ তৈরি করুন, নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments