ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী এক মাসের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের আংশিক উৎপাদন বন্ধ থাকবে। আজ সোমবার ২১ ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আরএকে সিরামিকসের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের পাওয়ার প্লান্ট রক্ষনাবেক্ষণের জন্য কোম্পানিটির উৎপাদন আংশিক বন্ধ থাকবে। আরএকে পাওয়ার আরএকে সিরামিকসের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।
আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে প্লান্ট-৩ এবং প্লান্ট-৪ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর প্লান্ট-১ এবং প্লাট-২ এর উৎপাদন প্রক্রিয়া ৫০ এবং ১০০ শতাংশ চলবে। স্যানিটারী পণ্য উৎপাদন লাইনে ৭০ শতাংশ উৎপাদন প্রক্রিয়া চালু থাকবে।
কোম্পানিটি আরও জানায়, পাওয়ার প্লান্টের কাজ শেষ হওয়ার পর কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া চালুর ঘোষণা দেবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments