ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করেছে। কোম্পানি দুটি হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পরিচালনা পর্ষদ অনিবার্য কারণবশত বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করেছে। পরিবর্তিত সময় অনুযায়ী কোম্পানিটির ৪১তম এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির এজিএম সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড: বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করেছে। কোম্পানিটির ১৪তম এজিএম ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments