বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটএমটিবির এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

এমটিবির এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক  ডিভিডেন্ড (লভ্যাংশ) প্রস্তাব অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজিত এ সভায় এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ হেদায়াত উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, রাশেদ আহমেদ চৌধুরী, এম. এ. রউফ জেপি, মোঃ আব্দুল মালেক, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী এবং হারবার্ট জায়গার, স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা, সৈয়দ আবুল হাশেম, কোম্পানী সেক্রেটারি মালিক মুনতাসির রেজা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

২০১৯ সালে এমটিবি’র কর পরবর্তী নীট মুনাফা হয় ১৩৩ কোটি টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ২  টাকা ০৩ পয়সা। পূর্বের বছরের তুলনায় ২০১৯ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ১৫.৪৯ শতাংশ, আমানতের পরিমাণ বৃদ্ধি পায় ১৪.৯২ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ১৪.২০ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯১ শতাংশ।

বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ১৮টি উপ-শাখা, ৩১০টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৩টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৪৬টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,৩০৫টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments