
এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক একেএম শাহাদাৎ উল্লাহ ফিরোজ ডেইলি শেয়ারবাজারকে জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে পৃথকভাবে নজর দেয়া হয় পুঁজিবাজারে। নতুন সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুঁজিবাজারে গতি ফেরাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে বিনিয়োগকারীদের তার ওপর আস্থা রাখতে বলেছেন। এরই অংশ হিসেবে পুঁজিবাজারে গ্রাহকের আস্থা ফেরাতে বাজেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একগুচ্ছ প্রণোদনা দিলেও কার্যত কোনো উন্নতি নেই। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীন এসেছে দেশের বিনিয়োগেও। অর্থমন্ত্রীর উদ্যোগ এবং চীনের বিনিয়োগ পুঁজিবাজারের গতি ফেরাবে এমন ধারণা ছিল বাজার সংশ্লিষ্টসহ সবার। কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। উল্টো নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।
ফিরোজ আরো বলেন, যেসব হাউজ মালিক চীনা ফান্ডের অর্থে কর সুবিধা নিয়েছেন, তাদের বেশিরভাগই এই অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেননি। এটা সরকার এবং বিনিয়োগকারীদের সঙ্গে বিশাল প্রতারণার শামিল। এক্ষেত্রে হাউজগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments