ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৭ টির, দর কমেছে ৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৩৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments