মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসানজিদা গোল পেলেও জয় সাবিনাদের
spot_img
spot_img

সানজিদা গোল পেলেও জয় সাবিনাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্ডিয়ান ওমেনস ফুটবল লিগে সানজিদা আক্তারের দল ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে সহজ জয় পেয়েছে কিকস্টার্ট এফসি। দলের ৩-১ ব্যবধানের হারে গোল পেয়েছেন ইস্ট বেঙ্গলের বাংলাদেশি ফুটবলার সানজিদা।

ম্যাচে ইস্ট বেঙ্গলের নাম্বার টেন জার্সি পরে নেমেছিলেন সানজিদা। অন্য দিকে কিকস্টার্টের নাম্বার টেন ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচে সাবিনা গোল না পেলেও জয় পেয়েছে তার দল।

ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচের ১ মিনিটে গোল করে লিড নেয় কিকস্টার্ট। অরুনার গোলে লিড নেয় সাবিনাদের দল। ৩১ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করে ফেলে কিকস্টার্ট। গোল করেন সোনিয়া। দ্বিতীয়ার্ধে দলকে ম্যাচে ফেরার আশা দেন সানজিদা।

বাংলাদেশি ফরোয়ার্ড ম্যাচের ৪৮ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করে ফেলেন। কিন্তু পরিচিত মাঠ ও দর্শকের সামনে সমতাসূচক গোল পায়নি তারা। বরং ম্যাচের ৫৬ মিনিটে কিকস্টার্টের কারিশমা গোল করে বড় জয় তুলে নেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments