ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৫ টির, দর কমেছে ৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৩৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৩০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments