শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাস্বাস্থ্য সচেতনতায় সঠিক খাদ্যাভ্যাস
spot_img
spot_img

স্বাস্থ্য সচেতনতায় সঠিক খাদ্যাভ্যাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শরীরে অবাঞ্ছিত মেদ নিয়ে অনেকেরই চিন্তার অন্ত নেই। আপনি কি জানেন আমাদের রোজকার খাদ্যাভ্যাসে সঠিক ভাবে খাবার হজম না হলে শরীরে অতিরিক্ত মেদ জমে যায়। মেটাবোলিজম বা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে শরীর খাবার থেকে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে। স্বাস্থ্যবিদদের মতে, আমাদের খাওয়াদাওয়ার অভ্যাসের ওপর নির্ভর করে খাবার সঠিক ভাবে হজম হয়। তাই কিছু নিয়ম মেনে চললে দেহের বিপাক হার বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, শরীরে বিপাক হার বাড়াতে খাদ্যতালিকায় রাখতে হবে পর্যাপ্ত প্রোটিন। কেননা প্রোটিন হজমের সময়ে শরীরে অনেক বেশি ক্যালোরি ঝরায়। প্রচুর পানি পানের অভ্যাস করতে হবে। পর্যাপ্ত পানি পানে শরীরের বিপাকীয় হার বাড়ে। তবে এক্ষেত্রে ঠিক খাওয়ার সময়েই নয় পানি পান করুন খাওয়ার আগে ও পরে। হাঁটাচলার অভ্যাস বাড়াতে হবে। অফিসের কাজে অনেকক্ষণ বসে থাকতে যদি হয়ই এক ঘণ্টা অন্তর অন্তর উঠে দাঁড়ান, তিন চার মিনিট হেঁটে নিন। চুপচাপ সারাদিন বসে থাকলে ক্যালোরি ঝরার প্রবণতা কমে যায়।

নিয়মিত রুটিন করে ঘুমের অভ্যাস গড়ে তুলুন। কেননা পর্যাপ্ত ঘুমের অভাবও বিপাক প্রক্রিয়ার বাঁধা দেয়। অপর্যাপ্ত ঘুম আপনার স্থূলতা ও ডায়াবেটিসের কারণ হতে পারে। তাই মেটাবোলিজম বাড়াতে নিয়ম করে ঘুমান।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments