ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার ২৩ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার দেশে ২ জনের মৃত্যু ও ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৬২ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১০ শতাংশ। একদিনে এক হাজার ৪৩৪ জনসহ মোট ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments