ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৮ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে শেখ মেহেদি ও জাকের আলী ৫৩ রানের জুটি এবং জাকেরের ফিফটিতে ১৩৩ রান করে ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে বাংলাদেশ।
জবাব দিতে নেমে সফরকারী পাকিস্তান পেসার শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের তোপে পড়ে ১৫ রানে হারায় ৫ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন অধিনায়ক সালমান আঘা ও খুশদিল শাহ।
এর আগে ওপেনার সাঈম আইয়ূব ১ করে রান আউট হন। ফখর জামান ৮ রান করে ফিরে যান। মোহাম্মদ হারিস গোল্ডেন ডাক মারেন। দ্বিতীয় ওভারে পরপর তাদের আউট করেন শরিফুল। পঞ্চম ওভারে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে তুলে নেন সাকিব। তারা কেউ রানের খাতা খুলতে পারেননি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments