বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাড়ার পরদিনই কমলো স্বর্ণের দাম
spot_img
spot_img

বাড়ার পরদিনই কমলো স্বর্ণের দাম

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাড়ার পরদিনই দেশের বাজারে স্বর্ণের দাম কমল। একদিনের ব্যবধানে ভাল মানের স্বর্ণ ভরিতে কমেছে দুই হাজার ৬১৩ টাকা। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৯৬ টাকায় মিলবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments