বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপোশাক রপ্তানি মূল্যে পতন
spot_img
spot_img

পোশাক রপ্তানি মূল্যে পতন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি মূল্যে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। একই সঙ্গে বছরের প্রথম প্রান্তিকেও রপ্তানি আয় ও ইউনিট মূল্যে নেতিবাচক প্রবণতা দেখা যাওয়ায় দেশের প্রধান রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে। ২০২৫ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ দশমিক ৬৯ বিলিয়ন ইউরো। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ১৯ দশমিক ২৬ শতাংশ। এ সময় বাংলাদেশের বাজার অংশীদারত্ব ছিল ২১ দশমিক ৭৭ শতাংশ।

তবে রপ্তানি প্রবৃদ্ধি কমার পাশাপাশি রপ্তানির পরিমাণ ও ইউনিট মূল্যেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। প্রথম প্রান্তিকে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ এবং ইউনিট মূল্য কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ শুধু কম দামে পণ্য বিক্রিই নয়, রপ্তানির পরিমাণও কমেছে।

মাসভিত্তিক হিসাবেও একই চিত্র দেখা গেছে। মার্চ ২০২৫-এর তুলনায় মার্চ ২০২৬-এ রপ্তানি মূল্য ১৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। একই সময়ে আমদানির পরিমাণ ৩ দশমিক ২৯ শতাংশ এবং ইউনিট মূল্য ১৬ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments