ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বলেছেন, তাঁর দেশে বর্তমানে অনেক সমস্যা চলছে। এগুলো কাটিয়ে উঠতে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে।
পেজেশকিয়ানের এই মন্তব্যের কয়েকদিন আগে ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘আমি বুঝতে পারছি, এই মুহূর্তে আমাদের সমাজে অনেক সমস্যা আছে। আমরা যতটা সম্ভব এসব সমস্যা কাটানোর চেষ্টা করছি।’
যুদ্ধ শুরুর ৬ মাস পর সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা দেয়, নতুন আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সরকারকে ‘ধসিয়ে দেওয়া’ হবে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ইরান এখন ‘পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে’ আছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরানের ওপর সবচেয়ে কঠোর ও ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সরকার বেশ কয়েকটি বিক্ষোভের মুখে পড়েছে। এগুলোর বেশিরভাগই ছিল অর্থনৈতিক সংকটকেন্দ্রিক। মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হারের ওঠানামার ফলে দেশটিতে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।
রোববার মাসুদ পেজেশকিয়ান জানান, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে সরকার আপ্রাণ চেষ্টা করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments