শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া
spot_img
spot_img

২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গিয়েই বড় একটা ধাক্কা দিয়েছে তাদের। সাড়ে তিন দিনে হারিয়েছে অজিদের, একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেছে ইনিংস ব্যবধানে জেতার সুযোগ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় সেই জয় তুলে নেওয়ার পর ম্যাকাই টেস্টে যদিও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবু জাতীয় দল অস্ট্রেলিয়া থেকে ফিরেছে মাথা উঁচু করেই।

এই সিরিজের পারফর্ম্যান্স দলের মনোবল আরও শক্ত করেছে। পেস বোলিং কোচ তালহা জুবায়েরের বিশ্বাস এই সিরিজের পারফর্ম্যান্সের পর বাংলাদেশকে অচিরেই ডাকবে অস্ট্রেলিয়া, সেটা হতে পারে আগামী বছরই।

শুক্রবার রাতে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বোর্ড পরিচালকরা বিমানবন্দরে গিয়েছিলেন ক্রিকেটারদের বরণ করে নিতে। সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তালহা জুবায়ের। তিনি বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরের দেশে গিয়েও ভালো করতে পারি।’

তালহা আরও বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’

তবে তালহার বিশ্বাস, এই সফরের টেস্ট জয়ের প্রভাব টেস্টটা শেষ হওয়ার পরই শেষ হয়ে যায়নি। বরং এই জয় দলের মাঝে একটা নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে।

তালহা বলেন, ‘অবশ্যই অনেক দিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি। এখানে যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments