বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅবশেষে পেনাল্টি থেকে গোল করলেন রোনালদো
spot_img
spot_img

অবশেষে পেনাল্টি থেকে গোল করলেন রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব আল-সাদের বিপক্ষে আল-নাসরের ২–১ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। হাজার গোলের অনন্য কীর্তি গড়তে তার প্রয়োজন আর মাত্র ১৩ গোল।

ম্যাচের ১৩ মিনিটে নিজেই পেনাল্টি আদায় করে নেন রোনালদো এবং স্পট-কিক থেকে নিখুঁত শটে আল-নাসরকে এগিয়ে দেন। এই গোলের মধ্য দিয়ে পেনাল্টিতে সাম্প্রতিক ব্যর্থতার বৃত্তও ভাঙলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগের চারটি প্রচেষ্টার তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। রোনালদোর গোলে পিছিয়ে পড়ার আট মিনিট পরই সমতায় ফেরে আল-সাদ।

২১ মিনিটে গোল করে স্কোরলাইন ১–১ করেন মোহাম্মদ ওয়াদ। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় সফরকারীরা—সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলদাতা ওয়াদ, ফলে ১০ জনের দলে পরিণত হয় আল-সাদ। বিরতির পর একজন বেশি নিয়ে খেলার সুবিধা পুরোপুরি কাজে লাগায় আল-নাসর। ৫২ মিনিটে চোখধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করে দলের ২–১ ব্যবধানের জয় নিশ্চিত করেন রোনালদোর স্বদেশি সতীর্থ হোয়াও ফেলিক্স।

চলতি মাসের শুরুতেই পর্তুগাল জাতীয় দল থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। নেশনস লিগের দল ঘোষণার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নেওয়া সেই সিদ্ধান্তের পর এখন শুধু ক্লাব ফুটবলের মঞ্চেই হাজার গোলের ঐতিহাসিক চূড়ায় পৌঁছানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments