ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যোক্তা পরিচালক ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হচ্ছে- পাওয়ার গ্রিড লিমিটেড এবং মার্কেন্টাইল ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পাওয়ার গ্রিড: রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান পাওয়ার গ্রিডের করপোরেট পরিচালক বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৪৪১টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ওই করপোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রি করতে পারেনি। তাই বাকি ১ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ৫৬০টি শেয়ার বিক্রি করার জন্য গত ৮ জুলাই ২০২১ তারিখ ফের ঘোষণা দিয়েছে।
পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে অবশিষ্ট শেয়ার বিক্রি সম্পন্ন করবে করপোরেট উদ্যোক্তাটি।
মার্কেন্টাইল ইন্সুরেন্স: মার্কেন্টাইল ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক মো: আলি আসগার তার কাছে থাকা ২ লাখ ৮৭ হাজার ৩০২টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments