ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির দর ৫ পয়সা বা ১.৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬ বারে ৮ হাজার ১২৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
মনোস্পুল পেপার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬২ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়ার, নাভানা সিএনজি, ইউনিয়ন ব্যাংক, গ্রামীনফোন, পেপার প্রোসেসিং, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments