ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের (আরআইএল) মধ্যে সই হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও এ কে এম জাকির হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও পরিচালক খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
নিরবিচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করাই চুক্তিটির উদ্দেশ্য। এ চুক্তি দুই পক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পাশাপাশি তা রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের ট্রেড এক্সপ্রেস (এলবিএসএলের অনলাইন শেয়ার লেনদেন প্লাটফর্ম) ব্যবহার করে শেয়ার লেনদেনের সুবিধা দেবে। যা শেয়ারবাজারে ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আরআইএলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা সাজ্জাদুল হক প্রমুখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments