বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও অনুমোদন: বুক বিল্ডিংয়ে তুলবে ৯৫ কোটি টাকা
spot_img
spot_img

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও অনুমোদন: বুক বিল্ডিংয়ে তুলবে ৯৫ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও)  অনুমোদন পেয়েছে ওষুদ ও রসায়ন খাতের এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৩৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, Asiatic Laboratories Limited এর আবেদনের প্রেক্ষিতে ৯৫.০০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে Bangladesh Securities and Exchange Commission (Public Issue) Rules, 2015 অনুযায়ী প্রাথমিক গণ প্রস্তাব (IPO) এর মাধ্যমে উত্তোলন করার প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই IPO এর মাধ্যমে ৯৫.০০ কোটি টাকা পুঁজি উত্তোলন করে কোম্পানিটি ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০শে জুন, ২০২১ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV per share with Revaluation Surplus) ৫৬.৬১ টাকা, পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV per share without Revaluation Surplus) ৩৫.৪৮ টাকা, শেয়ার প্রতি আয় ৩.৬৫ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩.২১ টাকা। Asiatic Laboratories Limited, cut off price থেকে 30% discount অথবা ২০ টাকা; দুটির মধ্যে যেটি কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীর (General Public) নিকট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে Shahjalal Equity Management Limited। উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments